গোপনীয়তা নীতি
কী শিখলেন? প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের তথ্য সুরক্ষার নীতিমালা এবং আমাদের দায়বদ্ধতা।
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬
আমাদের ডেটা দর্শন ও অঙ্গীকার
শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন করার ক্ষেত্রে সততা এবং নিরাপত্তা সবচেয়ে জরুরি। আমরা বিশ্বাস করি যে একজন শিক্ষার্থীর মতামত দেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত কোনো ভয় বা সংকোচ ছাড়া।
তাই আমরা এমন একটি সিস্টেম ডিজাইন করেছি যেখানে আপনার পরিচয় গোপন রাখা আমাদের প্রধান লক্ষ্য। আমরা আপনার কোনো ব্যক্তিগত ফাইল বা তথ্য ট্র্যাক করি না এবং আপনার সত্য মতামতকে সুরক্ষিত রাখি।
সার্ভার-ভিত্তিক তথ্য সংরক্ষণ
আপনার অ্যাকাউন্ট, রিভিউ, কোর্স ও প্রতিষ্ঠানের তথ্য আমাদের ব্যাকএন্ড API ও ডাটাবেজে সংরক্ষিত থাকে। লগইন সেশন সুরক্ষিত কুকি ও টোকেনের মাধ্যমে পরিচালিত হয়।
সেবা পরিচালনা, আপনার অবদান দেখানো এবং একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহারের জন্য এই তথ্য সার্ভারে পাঠানো ও প্রক্রিয়া করা হয়।
আমাদের তিনটি মূল নিরাপত্তা স্তম্ভ
পরিচয় গোপন রাখা
অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ইমেইল বা ওটিপির প্রয়োজন নেই, কেবল ইউনিক ইউজারনেম দিয়েই যুক্ত হতে পারেন। আর রিভিউ পোস্ট করলে একটি র্যান্ডম ইমোজি-ভিত্তিক অনোনিমাস এনিমেল আইডি ব্যবহার করা হয়, যাতে আপনার আসল পরিচয় প্রকাশ না পায়।
ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
আপনার নিজের যোগ করা যেকোনো রিভিউ, কোর্স বা প্রতিষ্ঠান যেকোনো সময় আপনি আপনার প্রোফাইল সেটিংসের অবদানসমূহ পৃষ্ঠা থেকে সরাসরি ডিলিট করতে পারবেন।
কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেই
আমরা কোনো বিজ্ঞাপনী সংস্থা বা থার্ড পার্টি ট্র্যাকার বা কুকিজ ব্যবহার করি না। আপনার সার্চ এবং রিভিউর ওপর ভিত্তি করে কোনো প্রোফাইলিং বা টার্গেটেড বিজ্ঞাপন পাঠানো হয় না।
সংরক্ষিত তথ্যের নীতিমালা
- 1আপনার অ্যাকাউন্ট ডিলিট করার সাথে সাথে আপনার সমস্ত ডাটা ব্যাকএন্ড সার্ভার ও ডাটাবেজ থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয়।
- 2আমরা ব্রাউজারের অত্যন্ত সুরক্ষিত কুকি ও টোকেন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করি যা সেশন হাইজ্যাকিং প্রতিরোধ করে।
- 3আমাদের ওয়েবসাইটে কোনো থার্ড-পার্টি অ্যানালিটিক্স টুল নেই যা আপনার ব্রাউজিং প্যাটার্ন সংগ্রহ করে অন্য কারও কাছে বিক্রি করে।